শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

নির্বাচনী প্রচারণা ও আচরণবিধি তদারকিতে রাজস্থলীতে মোবাইল কোর্ট

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা কার্যক্রম ও নির্বাচনী আচরণবিধি তদারকির অংশ হিসেবে রাঙামাটির রাজস্থলীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় রাজস্থলী উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কঙ্কনা প্রভা রাজস্থলী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বাজারের বিভিন্ন স্থানে টাঙানো ব্যানার, পোস্টার ও বিতরণকৃত লিফলেট নির্বাচন কমিশনের নির্ধারিত বিধিমালা অনুযায়ী রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্টদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করেন।

বাজার পরিদর্শনের পাশাপাশি তিনি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালান এবং লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

মোবাইল কোর্ট পরিচালনার সময় রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজ, উপজেলা নির্বাহী কার্যালয়ের সিএ মো. জাহাঙ্গীর হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *