শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ

পানছড়িতে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উপ-শাখা সীপক্স, পানছড়ি। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সংগঠনটির উদ্যোগে পার্বত্য এলাকার দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

দীর্ঘদিন ধরে আর্ত মানবতার সেবায় কাজ করে আসা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি কল্যাণমুখী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় উপ-শাখা সীপক্স, পানছড়ির আয়োজনে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার শতাধিক অসহায়, হতদরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-শাখা সীপক্স, পানছড়ির সাধারণ সম্পাদিকা মিসেস উম্মে আসমা।

এসময় ৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত থেকে কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন।

স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের এই কঠিন সময়ে এমন সহায়তা দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *