
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি
পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ও সাংবিধানিক সমস্যার স্থায়ী সমাধানে শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিকল্প নেই।
রোববার (৯ আগস্ট) সকালে রাঙ্গামাটি পৌরসভা চত্তরে আদিবাসী দিবস ২০২৬ আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এসময়, বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ও অবসরপ্রাপ্ত উপ-সচিব প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে। সাংস্কৃতিক কর্মী বিজ্ঞান্তর তালুকদার এর সঞ্চালনয় বক্তব্য রাখেন, বিশ্ব আদিবাসী দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টু মনি তালুকদার। রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট দীপন চাকমা, জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুয়েল দেওয়ান, গিরিসুর শিল্পী গোষ্ঠীর সদস্য জয়তি চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি থোয়াই মং মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ফদাং তাং রান্দাল ও অ্যাডভোকেট চষ্ঞু চাকমা শিশির চাকমা প্রমুখ। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ও সাংবিধানিক সমস্যার স্থায়ী সমাধানে শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিকল্প নেই। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর সাংবিধানিক পরিচয় ও অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, যেকোনো মূল্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন করতে হবে। চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আগামী দিনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
বক্তরা আরো বলেন, বাংলাদেশের সংবিধানে পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীকে বিভিন্ন পরিভাষায় উল্লেখ করার বিষয়টি তুলে ধরে বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক পরিচয়ের বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে আলোচনা সভা শেষে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।