রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষীছড়ি সেনাবাহিনী জোন কর্তৃক দুস্থ পারিবারকে মানবিক সহায়তা প্রদান টানা বর্ষণে ঝুঁকিতে নানিয়ারচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় খাগড়াছড়িতে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন লামা-আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের বাস দুর্ঘটনা,গুরুত্ব আহত ১১ দুর্গম এলাকার মানুষের নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে বান্দরবান সেনা জোন ৫ কিমি রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগে ১০ পাড়ার প্রায় ১০ হাজার বাসিন্দা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান উখিয়ায় র্যা ব-১৫ এর অভিযানে ৮ রাউন্ড তাজা গুলি ও ৫ কেজি গাঁজাসহ আটক দুই নারী খাগড়াছড়ির রামগড়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত ৩৭ শিক্ষার্থীকে সংবর্ধনা সাজেকে অপহরণের গুজব: সরেজমিনে যাচাই করে সত্যতা পায়নি সেনাবাহিনী রাঙ্গুনিয়া কাপ্তাই সড়কে বাস-বাইক সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু মৈত্রী’০২ এর উদ্যোগে রামুতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন; চলবে ৯ আগস্ট পর্যন্ত মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণ এডিপির সহায়তায় গুইমারার ৯৫ মৎস্য খামারির হাতে দেশীয় মাছের পোনা রামুতে সার সংকট নিরসন ও খুচরা সার ডিলার নিয়োগ বহালের দাবিতে সমাবেশ

৫ কিমি রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগে ১০ পাড়ার প্রায় ১০ হাজার বাসিন্দা

Reporter Name
ছবির ক্যাপশনঃ নোয়াপাড়া থেকে ধনুছড়ি যাওয়ার প্রধান সড়কের মাঝখানে সৃষ্ট হওয়া গর্ত

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাঙামাটি রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের প্রায় ১০টি পাড়ার একমাত্র যোগাযোগ মাধ্যম ৫ কিলোমিটার দৈর্ঘ্যের কাঁচা রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানা খন্দে পরিণত হয়েছে অধিকাংশ জায়গায়। এরফলে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় ১০টি গ্রামের প্রায় ১০ হাজারের অধিক মানুষের।

সরেজমিনে দেখা যায়, রাজস্থলী উপজেলার নিকটবর্তী  নোয়াপাড়া থেকে মদন কারবারি পাড়া, কুইক্যাছড়ি, ধনুছড়ি, আমতলি, আড়াছড়ি পাড়া পর্যন্ত যোগাযোগের একমাত্র রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি ও পানি গড়িয়ে যাওয়ার ফলে গভীর গর্তও তৈরী হয়েছে। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন কোমলমতি শিক্ষার্থী, রোগী এবং বয়স্ক বাসিন্দারা।

ব্যাটারী চালিত অটোরিকশা চালক চিংসাপ্রু খিয়াং জানান, নোয়াপাড়াসহ আশেপাশের গ্রামে যোগাযোগ একমাত্র রাস্তাটির এমন খারাপ অবস্থা হওয়ায় প্রায় সময় ছোট বড় দুর্ঘটনার শিকার হতে হয়। আর রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্ত থাকায় অনেক জায়গায় যাত্রীদের নামিয়ে দিতে হয়। যানবাহন এবং এলাকাবাসীর স্বার্থে এই সড়কটি দ্রুত সংস্কার করা দরকার৷

স্থানীয় এনজিও কর্মকর্তা জনি খিয়াং জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় সৃষ্টি হওয়া বড় বড় গর্তে পানি জমে থাকে। এরফলে হাটু পরিমাণ কাঁদা মাড়িয়ে আমাদের চলাচল করতে হয়। এই রাস্তা সংস্কার করলে এখানকার স্থানীয় কৃষকরা জমি ও পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফসলাদি রাজস্থলী বাজার, ইসলামপুর বাজার ও বাঙ্গালহালিয়া বাজারসহ বিভিন্ন হাটবাজারে সহজে এবং কম সময়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু বর্তমানে রাস্তা খারাপ হওয়ায় তা মোটেও সম্ভব হচ্ছে না।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দুই যুগের বেশি সময় ধরে রাস্তাটির কোনো সংস্কার করা হয়নি। এই কারণে উপজেলা সদরের সাথে এখানকার স্থানীয় বাসিন্দাদের যোগাযোগে চরম ভোগান্তিতে পড়তে হয়। এখানকার বিশাল জনসাধারণের স্বার্থে রাস্তাটির দ্রুত সংস্কার করা প্রয়োজন।

এই বিষয়ে ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা জানান, এই সড়কটি উপজেলা এলজিইডি বিভাগের তত্ত্বাবধানে সংস্কার জরা হয়। আমরা অনেকদিন ধরে রাস্তাটির সংস্কারের জন্য কর্তৃপক্ষকে অবগত করে আসছি। কিন্তু তাদের পক্ষ থেকে সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

রাজস্থলী উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বৃহত্তর রাস্তাটির নোয়াপাড়া অংশে সামান্য পাকা করা হয়েছিলো অনেক বছর আগে। কিন্তু রাস্তাটির অধিকাংশই বর্তমানে কাঁচা অবস্থায় আছে। রাস্তাটির সংস্কারের বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *