বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য’: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আর্থিক সংকটে থমকে যাচ্ছিল উচ্চশিক্ষার স্বপ্ন; মহালছড়ি সেনা জোনের কলেজে ভর্তি ও শিক্ষা ব্যয়ে আর্থিক সহায়তা প্রদান থানচিতে বনশুকরের আক্রমণে পিতা ও সন্তান গুরুতর আহত গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ বান্দরবানের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে অপু বড়ুয়ার যোগদান

খাগড়াছড়িতে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
খেলার মাঠে গোলের ঝড় তুলেছে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি। উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত নৈপুণ্যে মহালছড়ি স্বপ্নবিলাস প্রমিলা স্পোর্টস একাডেমিকে ১১-০ গোলে বিধ্বস্ত করে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে শুভসূচনা করেছে স্বাগতিক দল।

শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। তরুণদের মাদকের নেশা থেকে বেরিয়ে এসে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে নারী ফুটবলারদের এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লিগ পদ্ধতিতে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচটি প্রমিলা দল। উদ্বোধনী ম্যাচে মাঠে নামে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি ও মহালছড়ি স্বপ্নবিলাস প্রমিলা স্পোর্টস একাডেমি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খাগড়াছড়ি। একের পর এক আক্রমণে মহালছড়ির রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১১-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি।

টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক কাউন্সিলর আনিসুল আলম চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও ফুটবলপ্রেমীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *