রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষীছড়ি সেনাবাহিনী জোন কর্তৃক দুস্থ পারিবারকে মানবিক সহায়তা প্রদান টানা বর্ষণে ঝুঁকিতে নানিয়ারচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় খাগড়াছড়িতে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন লামা-আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের বাস দুর্ঘটনা,গুরুত্ব আহত ১১ দুর্গম এলাকার মানুষের নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে বান্দরবান সেনা জোন ৫ কিমি রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগে ১০ পাড়ার প্রায় ১০ হাজার বাসিন্দা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান উখিয়ায় র্যা ব-১৫ এর অভিযানে ৮ রাউন্ড তাজা গুলি ও ৫ কেজি গাঁজাসহ আটক দুই নারী খাগড়াছড়ির রামগড়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত ৩৭ শিক্ষার্থীকে সংবর্ধনা সাজেকে অপহরণের গুজব: সরেজমিনে যাচাই করে সত্যতা পায়নি সেনাবাহিনী রাঙ্গুনিয়া কাপ্তাই সড়কে বাস-বাইক সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু মৈত্রী’০২ এর উদ্যোগে রামুতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন; চলবে ৯ আগস্ট পর্যন্ত মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণ এডিপির সহায়তায় গুইমারার ৯৫ মৎস্য খামারির হাতে দেশীয় মাছের পোনা রামুতে সার সংকট নিরসন ও খুচরা সার ডিলার নিয়োগ বহালের দাবিতে সমাবেশ

দুর্গম এলাকার মানুষের নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে বান্দরবান সেনা জোন

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম লংলেই পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থাপিত একটি সৌরচালিত সুপেয় পানির পাম্পের উদ্বোধন করা হয়েছে।

বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এর আগে জোন কমান্ডার স্থানীয় জনসাধারণের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, লংলেই পাড়ার বাসিন্দা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং বান্দরবান সেনা জোনের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

দুর্গম এলাকার মানুষের নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে এই সৌরচালিত পানির পাম্প স্থাপন করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাম্পটির উদ্বোধনে স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় একজন বাসিন্দা বলেন,আগে পানি আনতে পাহাড়ের ঝিরিতে নেমে পানি আনতে প্রায় ১ ঘন্টা সময় লাগতো,কস্ট হতো এখন ঘরের পাশেই ১০ মিনিটে বিশুদ্ধ পানি হাতের নাগালে। স্থানীয় পাড়া কারবারি মুনৎিলং বলেন,বহু আগে অনেক এনজিও এসে কথা দিয়ে গেলেও তারা কোন কাজ করপ নি,শেষ পর্যন্ত সেনাবাহিনীর উদ্যোগে এই এলাকার ২৫ টি পরিবারের সুপেয় পানির সমস্যা দূর হলো,এ জন্য আমরা সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ।

সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয় জনসাধারণ বলেন, প্রকল্পটি তাদের নিরাপদ পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সেনাবাহিনীর বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *