শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে অপহরণের গুজব: সরেজমিনে যাচাই করে সত্যতা পায়নি সেনাবাহিনী রাঙ্গুনিয়া কাপ্তাই সড়কে বাস-বাইক সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু মৈত্রী’০২ এর উদ্যোগে রামুতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন; চলবে ৯ আগস্ট পর্যন্ত মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণ এডিপির সহায়তায় গুইমারার ৯৫ মৎস্য খামারির হাতে দেশীয় মাছের পোনা রামুতে সার সংকট নিরসন ও খুচরা সার ডিলার নিয়োগ বহালের দাবিতে সমাবেশ রাজস্থলীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত ৩৭ শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা সিন্দুকছড়িতে শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক গাছের চারা বিতরণ বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন বান্দরবানে লোডশেডিং, দ্রব্যমূল্য ও শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল থানচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: রাজানগর ও ইসলামপুর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বর্ণাঢ্য র‌্যালী শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

রাঙ্গুনিয়া কাপ্তাই সড়কে বাস-বাইক সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া

চট্টগ্রামকাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর কাটাখালী এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ রাসেল (২৫) নামের এক যুবক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( আগস্ট) রাত ১০টার দিকে দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রাসেল রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার নম্বর রাইখালী ইউনিয়নের নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্থানীয় শেখ মোহাম্মদ নাছের মেম্বারের ছেলে। তিনি চট্টগ্রাম শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্থানীয় থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে কর্মস্থল শেষে নিজের মোটরসাইকেল (চট্টমেট্রো ১৩১৯৭২) যোগে বাড়ি ফিরছিলেন রাসেল। পথিমধ্যে কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী লাল সবুজের একটি বাস (ঢাকা মেট্রো ১৪৬১৮৪) সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই রাসেলের একটি পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন।

দুর্ঘটনার পর পরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের নিজ এলাকা রাইখালীসহ পুরো উপজেলায় গভীর শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করার পাশাপাশি চালককে শনাক্তের চেষ্টা চলছে। বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *