মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান সদর সেনা রিজিয়ন’র উদ্যোগে বন্যায় ক্ষয়ক্ষতির ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান তিনমাস ১০দিন পর নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত ইঁদুরের উপদ্রব মোকাবিলায় সাজেকবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গান, নৃত্য, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি।

রোববার (৯ আগস্ট) সকালে জেলা শহরের চেঙ্গী স্কয়ার চত্বরে স্থানীয় পাহাড়ি সাংস্কৃতিক মঞ্চের শিল্পীদের গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরে বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন শিল্পীরা।

পরে চেঙ্গী স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মারমা উন্নয়ন সংসদের কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতিময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল সুমন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, লেখক ও গবেষক অনিম নওশাদ, বা.জ.স. সভাপতি মাহফুজুর রহমান শামীম এবং পানছড়ি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা।

সমাবেশে বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বকীয়তা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।

আন্তর্জাতিক আদিবাসী দিবসের কর্মসূচিতে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *