মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান সদর সেনা রিজিয়ন’র উদ্যোগে বন্যায় ক্ষয়ক্ষতির ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান তিনমাস ১০দিন পর নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত ইঁদুরের উপদ্রব মোকাবিলায় সাজেকবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুলাবান উচ্চ বিদ্যালয়ে বিজিবি’র সংস্কার কার্যক্রম: শহিদ মিনার পেল নতুন রূপ

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি

​রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর উদ্যোগে তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারটির সংস্কার ও রংকরণ সম্পন্ন হয়েছে।

আজ ০৯ আগস্ট ২০২৬ তারিখে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে এই নবসজ্জিত শহিদ মিনারটি উদ্বোধন করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ০২ আগস্ট ২০২৬ তারিখে মারিশ্যা জোনের জোন কমান্ডার তুলাবান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারটি জরাজীর্ণ অবস্থায় দেখে তিনি তা দ্রুত সংস্কার ও রংকরণের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।

সেই নির্দেশনার আলোকে, গত কয়েক দিনে মারিশ্যা জোনের ব্যবস্থাপনায় এবং বিজিবি সদস্যদের সরাসরি তত্ত্বাবধানে শহিদ মিনারটির প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করা হয়। এরপর পুরো মিনারটি নতুন করে রংকরণ করা হয়, যার ফলে এটি একটি সুন্দর ও আকর্ষণীয় রূপ ধারণ করেছে। এই সংস্কার কাজের ফলে শহিদ মিনারটির সৌন্দর্য এবং এর ঐতিহাসিক মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

শহিদ মিনার সংস্কারের বিষয়ে মারিশ্যা জোনের জোন কমান্ডার বলেন, “শহিদ মিনার আমাদের ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের এক অনন্য স্মারক। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।” তিনি আরও যোগ করেন, “আমরা আশা করি, এই সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম এবং ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম বিজিবি’র পক্ষ থেকে সবসময়ই অব্যাহত থাকবে।”

তুলাবান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই মহৎ উদ্যোগের জন্য বিজিবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তারা মনে করেন, নবসজ্জিত এই শহিদ মিনার শিক্ষার্থীদের মাঝে ঐতিহাসিক চেতনাকে আরও উজ্জীবিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *