রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে ১৩ হাজার অধিক শিশু খেলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল; উদ্বোধন করলেন ইউএনও এনামুল হাসান ঈদগাঁও থানা পুলিশের অভিযানে আটক ৮ ইসলামাবাদে ট্রেনের যাত্রা বিরতি চালুর আবেদন জানিয়েছেন সাংসদ কাজল থানচিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা: বান্দরবানের তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে লামার রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ, থানায় মামলা মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এলাকার উন্নয়নের জন্য স্থানীয় জনগনকে এগিয়ে আসতে হবে – চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৩ হাজার ৮৫ শিশু মাটিরাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২১ হাজারেরও বেশি শিশু বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা বরকলে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ৫ হাজার ৯৫০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য বরকলে বিজিবির অভিযানে ভারতে পাচারের পথে দেড় লাখ টাকার সার জব্দ বাঘাইছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাঘাইছড়িতে রূপন-সমর-সুকেশ-মনোতোষ স্মরণে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত

পাহাড়ে ‘লাল সোনা’র হাতছানি: বিটরুট চাষে নতুন সম্ভাবনা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মাস্টারপাড়া গ্রামের কৃষক ইছমাইল হোসেন প্রচলিত ফসলের বাইরে গিয়ে বিটরুট চাষ করে এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছেন। মাত্র ১০ শতক জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করা এই চাষ ইতোমধ্যে আশাব্যঞ্জক ফল দেখাচ্ছে, যা পাহাড়ি অঞ্চলে উচ্চমূল্যের সবজি চাষের সম্ভাবনাকে সামনে এনেছে।

ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)-এর ‘স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (এগ্রিকালচার)’ প্রকল্পের আওতায় নিরাপদ ও পুষ্টিকর সবজি উৎপাদনের লক্ষ্য নিয়ে গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে ইছমাইল হোসেনের জমিতে ‘লাল-২’ জাতের হাইব্রিড বিটরুটের একটি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়। এতে তিনি প্রায় ২ হাজার ৫০০টি চারা রোপণ করেন।

ইছমাইল হোসেন জানান, আইডিএফ-এর আর্থিক সহায়তা ও নিয়মিত কারিগরি পরামর্শে তিনি এই নতুন উদ্যোগ নিতে উৎসাহিত হন। বর্তমানে গাছের বৃদ্ধি ও স্বাস্থ্যকর অবস্থা দেখে তিনি ভালো ফলনের আশা করছেন। আবহাওয়া ও বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে এই চাষ থেকে উল্লেখযোগ্য মুনাফা পাওয়া সম্ভব বলে তিনি মনে করেন।

বিটরুটকে পুষ্টিগুণসমৃদ্ধ ‘সুপারফুড’ হিসেবে বিবেচনা করা হয়। এর গাঢ় লাল রঙ, আয়রন ও ফাইবারসহ বিভিন্ন ভিটামিনসমৃদ্ধ উপাদানের কারণে বাজারে চাহিদা তুলনামূলক বেশি। বিশেষ করে সালাদ ও জুস হিসেবে এর ব্যবহার বাড়ছে। ‘লাল-২’ জাতটি উচ্চ ফলনশীল ও রোগবালাই প্রতিরোধী হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে।

এই উদ্যোগে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। আইডিএফ-এর সহকারী কৃষি কর্মকর্তা মিঠুন দাশ নিয়মিত মাঠপর্যায়ে পরামর্শ প্রদান করছেন। তিনি বলেন, সুনিষ্কাশিত ও ঝুরঝুরে উর্বর মাটি এবং তুলনামূলক শীতল আবহাওয়া বিটরুট চাষের জন্য উপযোগী। মাটিরাঙ্গা অঞ্চলের মাটি ও আবহাওয়া এই ফসলের জন্য অনুকূল হওয়ায় ফলন প্রত্যাশিত পর্যায়ে রয়েছে।

ইছমাইলের সাফল্য দেখে আশপাশের গ্রামের কৃষকরাও আগ্রহী হচ্ছেন। চরপাড়ার কৃষক হানিফ মিয়া ইতোমধ্যে নিজ জমিতে বিটরুট চাষ শুরু করেছেন। কৃষি সংশ্লিষ্টদের মতে, অল্প জমিতে অধিক মুনাফার সম্ভাবনার কারণে পাহাড়ি এলাকায় বিটরুট একটি কার্যকর বিকল্প ফসল হতে পারে।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ বলেন, বিটরুট একটি পুষ্টিকর ও উচ্চমূল্যের সবজি এবং এখানকার মাটি ও আবহাওয়া এর জন্য উপযোগী। এ ধরনের উদ্ভাবনী চাষ পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র কৃষকদের আয়ের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। কৃষি বিভাগ এ ধরনের উদ্যোগে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

কৃষি বিশেষজ্ঞদের ধারণা, বিটরুটসহ উচ্চমূল্যের সবজি চাষের প্রসার ঘটলে খাগড়াছড়ির পাহাড়ি কৃষিতে বৈচিত্র্য আসবে এবং স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *