রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই বান্দরবান সদর হাসপাতাল এলাকায় জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ পানছড়িতে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস

বড়বিল আন-নজির ইসলামিক সেন্টারে অভিভাবক সমাবেশ

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় অবস্থিত আন-নজির ইসলামিক সেন্টারে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ২টায় সেন্টারের হলরুমে আয়োজিত এ সমাবেশে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ-নাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শেখ ইয়াসিন হাবিব। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে কোরআন-হাদিসভিত্তিক শিক্ষার প্রসারে আন-নজির ইসলামিক সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আল-নজির ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রমে স্থানীয় জনগণের অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

হাফেজ মাওলানা ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন-নজির ইসলামিক সেন্টারের চেয়ারম্যান ও আল-নজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. শাইখ আল্লামা হারুন আজিজি আন-নদভী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নৈতিক ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তিনি আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আবদুল হামিদ, ৭১ টেলিভিশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি আবদুর রশিদ, বিএনপি নেতা মো. ইউনুস মাতব্বর, মাওলানা আজিজুল হক মাক্কী, মাওলানা মুফতি রিদুয়ানুল হক, মাস্টার ইস্কান্দারসহ অন্যান্যরা।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্ব দেন এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *