বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিট এর পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। জেলা শহরের শহর মডেল সরকারি প্রাইমারি স্কুল, কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মারমা পাড়া বাজার শেড এ আশ্রয় নেয়া তিনটি আশ্রয়কেন্দ্রের ২২০ পরিবারের মাঝে এই শুকনো খাবার বিতরণ করা হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিটের তরফ থেকে শুকনো খাবারের এসব প্যাকেট ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন এবং ক্ষতিগ্রস্থ জনসাধারনের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।

শুক্রবার (১০ জুলাই) শুকনো খাবারের এসব প্যাকেট বিতরন করা হয় বলে জানান বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট অফিসার আসশাদুল হায়দার চৌধুরী। শুকনো খাবারের প্রতিটি প্যাকেটে বিস্কিট, মুড়ি, দুই রকমের সাবান, স্যানিটারি ন্যাপকিন, মোমবাতি, গ্যাস লাইটসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছিলো বলেও তিনি উল্লেখ করেন।

যুব স্বেচ্ছাসেবক দলের দলনেতা (ভারপ্রাপ্ত) ওয়াহিদুল ইসলাম নোবেলসহ যুব রেডক্রিসেন্ট সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। এদিকে যুব স্বেচ্ছাসেবকরা ভারী বর্ষন শুরু হবার পর থেকে পাহাড় ধসকে কেন্দ্র করে ব্যাপকভাবে সচেতনতামূলক মাইকিং ও প্রচার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

ভলান্টিয়ার সাপোর্ট টিম হিসেবে জেলা প্রশাসনের বিভিন্ন ত্রান কার্যক্রমে সহযোগিতার পাশাপাশি পাহাড় ধসে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান জেলা ইউনিট ও বান্দরবান যুব রেডক্রিসেন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *