শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

বরকলে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

রাঙামাটি জেলার বরকল উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বরকল সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক ও ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের অতিরিক্ত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। তিনি বলেন, “সকল ভয় ও ভীতি উপেক্ষা করে নির্বাচনী দায়িত্ব পালনের মাধ্যমে কর্মকর্তারা একটি নজিরবিহীন নির্বাচন জাতিকে উপহার দিতে পারবেন। নির্বাচনী প্রক্রিয়ার নিরাপত্তার জন্য সকল আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।”

প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাস্তবায়নে সহযোগিতা করেছে রাঙামাটি সিনিয়র নির্বাচন অফিস এবং বরকল উপজেলা নির্বাচন অফিস।

বরকল উপজেলা নির্বাচন অফিসার মংফোছার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ সালেহ আহাম্মদ ভূঁইয়া (নির্বাচন কর্মকর্তা, বিলাইছড়ি), অতিরিক্ত পুলিশ সুপার বরকল সার্কেল আসিফ ইমাম, মোঃ জামশেদুল ইসলাম (ট্রেইনার, নির্বাচন কর্মকর্তা), বরকল উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়া এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা নির্বাচন কর্মকর্তা তরুণ কুমার চাকমা। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান ও নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরকল উপজেলা নির্বাচন কর্মকর্তা মংফোছা জানান, প্রশিক্ষণে মোট ২৭৯ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *