শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

বরকলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

Reporter Name

তসলিম উদ্দীন, বরকল প্রতিনিধি:

রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১দিন ব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০এপ্রিল) সকালে বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া এই কর্মসূচীর উদ্বোধন করেন । এসময়  উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শান্তনু দাশ সহ হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার,  নার্স এবং মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীরা  উপস্থিত ছিলেন।

বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শান্তনু দাশ বলেন, উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৫ হাজার ২৫৬ জন শিশুকে এই  টিকার আওতায় আনা হবে। আজ প্রথম দিনে বরকল সদর, শুভলং, ভুষনছড়া ও হালাম্বায় সকার হতে হামের টিকা দান কার্যক্রম শুরু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা এ কর্মসূচির প্রথম ৮দিন  পাড়া-মহল্লায় এবং শেষ ৩ দিন বিদ্যালয়ে টিকা প্রদান করবে। এছাড়াও উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে বুথ ১১ দিন সার্বক্ষণিক খোলা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *