মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

বাঙ্গালহালিয়া সরকারি কলেজে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের প্রভাষক সুনীত কুমার মুৎসুদ্দির সঞ্চালনায় এবং প্রভাষক অংচাথুই মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক জয়তুন নূর বেগম, বিজয় কুমার, মো. রুস্তম আলী, ভবতোষ চক্রবর্তী ও শাখাওয়াত হোসেন চৌধুরীসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়াও আনুষ্ঠানিক আলোচনা শেষে বিজয় দিবস উপলক্ষে কলেজ মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *