বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

বান্দরবানবান সদর জোনের সেনা দলের উদ্যোগে বন্যাকবলিত ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও উদ্ধার অভিযান

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান সেনা জোনের উদ্যোগে সেনাবাহিনীর একটি টহল দল বন্যাকবলিত ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে। এ সময় সেনা দল কুহালং ইউনিয়নের উবাসই মং, উনুচিং মং, মংনু মং, উসই মং, নিথোয়াই মং এবং চাইসুই মং কারবারি পাড়াসহ মোট ০৬টি পাড়ার ২০৭টি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে নিরাপদ স্থানে অবস্থান, প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে গমন এবং বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা প্রদান করে পরিদর্শনকালে কুহালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংপু মারমা উপস্থিত ছিলেন।

এছাড়াও সেনা দল বান্দরবান শহরের আর্মি পাড়া, মেম্বার পাড়া ও শেরেবাংলা পাড়া পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত জনগণের সার্বিক পরিস্থিতির খোঁজখবর গ্রহণ করে। আর্মি পাড়ায় জলাবদ্ধতার কারণে স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে একটি নৌকার ব্যবস্থা করা হয়।

একইসঙ্গে ভারী বর্ষণের ফলে কালাঘাটা বড়ুয়ারটেক বড়ুয়া পাড়ায় সংঘটিত পাহাড়ধস ও বন্যায় আটকে পড়া পরিবারগুলোকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

বান্দরবান সেনা জোন দুর্যোগকালীন সময়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণের জানমাল রক্ষা ও প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে সর্বদা প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *