শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

বান্দরবানে শিশুদের হাতে পুলিশের লুট হওয়া দুই গ্যাস গ্রেনেড উদ্ধার

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানের শহর এলাকায় শিশুদের খেলার সময় পুলিশের লুট হওয়া দুইটি গ্যাস গ্রেনেড উদ্ধার হয়েছে। পরে গ্রেনেড দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বান্দরবান শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন কাশেমপাড়া এলাকার একটি ঝিরির পাশ থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশেমপাড়া এলাকায় কয়েকজন শিশু ঝিরির পাশে খেলছিল। এ সময় তারা পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় কিছু বস্তু দেখতে পায়। কৌতূহলবশত পলিথিন খুলে তারা গোলাকার দুইটি বস্তু পায় এবং খেলনার ভেবে সেগুলো সঙ্গে নিয়ে আসে।

পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশের কাছে খবর দেন। বাসস্ট্যান্ড এলাকায় টহলরত পুলিশ সদস্যদের কাছে গ্রেনেড দুটি হস্তান্তর করা হয়। পরে নিরাপত্তার স্বার্থে গ্রেনেড দুটি বালতির পানিতে ডুবিয়ে রাখা হয় এবং নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়া হয়।

ঘটনার বিষয়ে শিশু তনিম ও তানভি জানায়, খেলার সময় ড্রেনের ওপর পলিথিনে মোড়ানো অবস্থায় বস্তু দুটি পেয়ে তারা সঙ্গে নিয়ে আসে। পরে সেগুলো বোমা হতে পারে জানতে পেরে পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, উদ্ধার হওয়া গ্যাস গ্রেনেড দুটি পুলিশের ব্যবহৃত। সাধারণত এগুলো জনতা বা মব ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয়। তিনি জানান, যেহেতু গত ৫ আগস্ট বান্দরবান থানা আক্রান্ত হয়নি, তাই গ্রেনেডগুলো বান্দরবান পুলিশের নয়। ধারণা করা হচ্ছে, এগুলো অন্য কোনো জেলা থেকে পুলিশের লুট হওয়া গ্রেনেড।

পুলিশ সুপার আরও বলেন, উদ্ধার হওয়া গ্রেনেডের ঘটনায় আসন্ন নির্বাচনে কোনো ধরনের প্রভাব পড়বে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *