মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

বান্দরবানে হিফজুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্স মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

বান্দরবানে হিফজুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্সের অন্তর্ভুক্ত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে বান্দরবান পৌরসভার হাফেজঘোনা বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন মাদ্রাসা কমপ্লেক্সের জমিতে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও হিফজুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্সের পরিচালক মাওলানা আলাউদ্দিন ইমামী।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. নাছির উদ্দীন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও আইনজীবী মো. আবুল কালাম, মেম্বারপাড়া জাসে মসজিদের সভাপতি সফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিশ্ব মুসলিম উম্মাহ এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে মাওলানা আলাউদ্দিন ইমামী বলেন, মুসল্লীদের আর্থিক সহযোগিতায় হিফজুল কোরআন মাদ্রাসার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে সরকারি সহায়তায় এর কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। মুসল্লীদের দানে মাদ্রাসা কমপ্লেক্সের মসজিদ নির্মাণকাজও শিগগির শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, মাদ্রাসা ও মসজিদ নির্মাণের জন্য দশ শতক জমি এক দাতা নারী দান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *