সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ বাঘাইছড়িতে গাঁজাসহ দুই ব্যক্তি আটক মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ১০ গরু জব্দ খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ইটভাটার মাটির চাহিদা মেটাতে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগ উঠেছে তুলাবান উচ্চ বিদ্যালয়ে বিজিবি’র সংস্কার কার্যক্রম: শহিদ মিনার পেল নতুন রূপ পার্বত্য চট্টগ্রামের স্থায়ী সমাধানে শান্তিচুক্তি বাস্তবায়নের বিকল্প নেই রুমায় অসহায়দের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী বিলাইছড়িতে দুর্গম পাহাড়ে কৃষি জরিপে ভোগান্তি, লজিস্টিক সহায়তার ঘাটতির অভিযোগ লক্ষীছড়ি সেনাবাহিনী জোন কর্তৃক দুস্থ পারিবারকে মানবিক সহায়তা প্রদান টানা বর্ষণে ঝুঁকিতে নানিয়ারচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় খাগড়াছড়িতে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন লামা-আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের বাস দুর্ঘটনা,গুরুত্ব আহত ১১ দুর্গম এলাকার মানুষের নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে বান্দরবান সেনা জোন

বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন

Reporter Name

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি।।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের কার্যক্রম আরও সচল ও গতিশীল করতে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩-এর ৯(বি)(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে গত ৯ আগস্ট থেকে আগামী ৮ নভেম্বর পর্যন্ত তিন মাসের জন্য এ কমিটি গঠন করা হয়।

সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে চেয়ারম্যান, মো. মুজিবুর রশিদকে ভাইস চেয়ারম্যান এবং দেলোয়ার কবির খান সিদ্দিকীকে সেক্রেটারি করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন কাজী নিলুফা বেগম, মা শ্যামা নু, রাজময় তুষার, মোহাম্মদ ইসহাক, হুমায়ূন হক, পাইনচি, অ্যাডভোকেট মোহাম্মদ আলম ও তরণ কান্তি দাশ।

সার্কুলারে বলা হয়েছে, অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সোসাইটির গঠনতন্ত্রের অৎঃরপষব ৯ই (৩) অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

নতুন অ্যাডহক কমিটি বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *