
বাঘাইছড়ি প্রতিনিধি-
পাহাড়ে শান্তি সম্প্রিতি কর্মসূচীর আওতায় রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ের মানুষের বিজু উপলক্ষে ৮০ পরিবারের মাঝে নতুন পোশাক ও খাবার বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
রবিবার সকাল ১১ ঘটিকায় বাঘাইছড়ির তুলাবান, জীবতলী, জীবঙ্গছড়া এলাকায় এসব সহায়তা প্রদান করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
এসময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে জোন কমান্ডার বলেন বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করে, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।