মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে তিনদিনব্যাপী বিজয় মেলা শুরু

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি।।

বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি।।
মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে শুরু হয়েছে তিনদিনব্যাপী বিজয় মেলা। সোমবার (১৫ ডিসেম্বর) বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে এবং পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রনি। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস. এম. হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল মো. আশফাক, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এবারের বিজয় মেলায় চারু ও কারুশিল্পের পণ্য, স্থানীয়ভাবে উৎপাদিত নানা সামগ্রীর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। মেলায় অর্ধশতাধিক স্টলে বিভিন্ন ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন।

আয়োজকরা জানান, বিজয় দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং স্থানীয় শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতেই এই মেলার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *