সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

মাটিরাঙ্গায় আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের সমন্বয় সভা অনুষ্ঠিত

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উপজেলা পর্যায়ে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।

উপজেলা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক জাহানারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা, আস্থা প্রকল্পের নাগরিক কমিটির সদস্য ও ১৮৯ নং গোমতী মৌজার হেডম্যান রঞ্জিত ত্রিপুরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় শান্তি ও সম্প্রীতি রক্ষা, গণতন্ত্র চর্চা, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিক বর্জন, সুশাসন প্রতিষ্ঠা এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

মাটিরাঙ্গা ইয়ুথ গ্রুপের সহ-আহ্বায়ক দিগ্রেন্দ্র ত্রিপুরা, ইয়ুথ গ্রুপের সদস্য ডলি ত্রিপুরা ও আশিক রঞ্জন ত্রিপুরাসহ অন্যরা বক্তব্য দেন। এছাড়া জুগলবাঁশি ত্রিপুরা, মো. আলমগীর হোসেন, অনিতা ত্রিপুরা ও উম্রাসিং মারমা নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তারা জানান, ইয়ুথ গ্রুপের সদস্যরা শীতবস্ত্র বিতরণ, কাঁচা রাস্তা মেরামতসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছেন।

উল্লেখ্য, সুইজারল্যান্ডের সহায়তায় খাগড়াছড়ি জেলায় আস্থা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইয়ুথ লিডার ও সদস্যরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *