শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

মাটিরাঙ্গায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলার বাল্যাছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার।

মাটিরাঙ্গা উপজেলা সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ফোরকান হোসেন সোহাগের সঞ্চালনায় এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভার আয়োজন করে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহাম্মদ চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক সাহেদুল ইসলাম সুমন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এম. এন. আবছার বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তিনি নানা অত্যাচার-নির্যাতন, জেল-জুলুম সহ্য করেও দেশ ও দেশের মানুষকে ছেড়ে যাননি, সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে অবস্থান নেননি। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুসলিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা জিয়াউল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *