রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

মাটিরাঙ্গায় সোনালী ব্যাংক পিএলসি শাখায় চুরি, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সোনালী ব্যাংক পিএলসি’র একটি শাখায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সংঘটিত এ ঘটনায় ব্যাংকের একটি ল্যাপটপ ও নগদ অর্থ খোয়া গেছে। তবে মূল ভল্ট অক্ষত থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে ডিউটিরত নিরাপত্তা প্রহরী অপূর্ব চাকমা ব্যাংকের ভেতরে ঝাড়ু দেওয়ার সময় ভাঙচুরের আলামত দেখতে পান। পরে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

সোনালী ব্যাংক পিএলসি মাটিরাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. হাবিবুজ্জামান চুরির সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা ব্যাংকের গেট ও মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ড্রয়ার ভেঙে ১ হাজার ৪৪০ টাকা এবং তালা খুলে ব্যবস্থাপকের ব্যবহৃত একটি ল্যাপটপ নিয়ে যায়। চুরির সময় ব্যাংকের সিসিটিভি ক্যামেরার সংযোগ তার কেটে দেওয়া হয়।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে দেখা গেলেও এখনো তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে চোরেরা ব্যাংকের মূল ভল্টের তালা ভাঙতে ব্যর্থ হওয়ায় সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সময় অপূর্ব চাকমা (৩৪) ও কেনিয়ন চাকমা (৩৫) নামে দুইজন নিরাপত্তা প্রহরী ডিউটিতে ছিলেন বলেও জানান তিনি।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ আলী, সিআইডি খাগড়াছড়ির পরিদর্শক পান্নালাল বড়ুয়া, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন এবং সংশ্লিষ্ট ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাইফুর রহমান। এছাড়া সিআইডি চট্টগ্রাম ব্রাঞ্চের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

মাটিরাঙ্গা থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, চুরির ঘটনায় এখনো কাউকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় পর্যায়ে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের দ্রুত শনাক্তে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *