শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু

মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানা ও হেফজখানায় ইফতার সামগ্রী বিতরণ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ৩০টি এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশন-এর উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন মাদ্রাসায় এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

উপস্থিত শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে প্রতিটি প্রতিষ্ঠানে ১০ দিনের প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হয়। এর মধ্যে ছিল ৫০ কেজি চাল, ৫ লিটার সয়াবিন তেল, মুড়ি, ছোলা, চিনি, বেসন, ডাল, খেজুর, আলু, পেঁয়াজ ও লবণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন খোন্দকার, ধর্মবিষয়ক সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সনি, ওলামা দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, কৃষক দলের সভাপতি মো. কোরবান আলী এবং মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নালসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তব্যে জিয়াউর রহমান বলেন, মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বেলাল পোস্ট সেকান্দর আলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম এবং মোল্লাবাজার এতিমখানার পরিচালক মাওলানা আব্দুল মতিন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজানে এতিম শিশুদের সহায়তায় এ ধরনের কার্যক্রম তাদের মানসিক প্রেরণা ও সামাজিক নিরাপত্তাবোধ জোরদার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *