বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সাংবাদিকদের তিন দিনব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা প্রশিক্ষণ শুরু নানিয়ারচরে সেনাবাহিনীর মানবিক সহায়তা খাগড়াছড়িতে লোকাল রেজিলিয়েন্স প্ল্যান নিয়ে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা বিলাইছড়িতে আর্জেন্টিনাুব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের জয় বিলাইছড়িতে বিএনপি-যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাপ্তাইয়ে ৪১ বিজিবির প্লাস্টিক দূষণবিরোধী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে গর্জনিয়ায় ৫০০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দীর্ঘদিন পর মহালছড়িতে নতুন ইউএনও যোগদান বাঘাইছড়িতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদে গুইমারায় বিএনপির বিক্ষোভ মিছিল পিডিবিএফের তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার, তদন্ত শুরু বান্দরবানে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন আলীকদমে সেনা জোনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিতরণ ৪ হাজার চারা বাংলাদেশ কি তাদের বাপের? মাতৃভূমির আর এক ইঞ্চি জমিও রোহিঙ্গাদের আবাসনের জন্য নয়

মাটিরাঙ্গায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

Reporter Name

মো. আবুল হাসেম, ​মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)  প্রতিনিধি।।
‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

​বুধবার (৮ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা উপজেলা অডিটরিয়ামে ফিতা কেটে এই মেলা ও প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকার সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা উদ্যানতত্ত্ববিদ মো. আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা এবং উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) রাজীব রায় চৌধুরী। এছাড়াও মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলা উদ্দিন হেলালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​এবারের বিজ্ঞান মেলায় উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছে। দিনব্যাপী এই আয়োজনে বিজ্ঞানের জয়যাত্রা ও তরুণ শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে।

একই দিনে প্রকল্প উপস্থাপন এবং স্টল পরিদর্শন এবং সুবিধাজনক সময়ে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ফলাফল প্রকাশ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান জানান, ​নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের বিজ্ঞান মেলার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরা তাদের মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *