শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

রাঙামাটিতে শহীদ মনিরের নামে হল নামকরণের দাবিতে মানববন্ধন

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি।।

রাঙামাটি মেডিকেল কলেজের একটি হল শহীদ মনির হোসেনের নামে নামকরণ, তার পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে পিসিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবীব আজম বলেন, শহীদ মনির হোসেন পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও আধুনিকতার প্রতীক। তার আত্মত্যাগের বিনিময়েই রাঙামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। অথচ তার পরিবার আজও রাষ্ট্রীয় স্বীকৃতি ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

সমাবেশে পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. হারুন ও সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন। বক্তারা বলেন, মেডিকেল কলেজ স্থাপনের প্রাক্কালে হামলায় শহীদ হন মনির হোসেন, কিন্তু দীর্ঘদিনেও হত্যার বিচার ও পরিবারকে সহায়তা দেওয়া হয়নি।

সমাবেশ শেষে চার দফা দাবি জানানো হয়— শহীদ মনিরের নামে মেডিকেল কলেজের একটি হল নামকরণ, তার পরিবারকে সরকারি চাকরি ও পুনর্বাসন, আহত জামাল হোসেনকে ক্ষতিপূরণ এবং মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত শুরু। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *