বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র খাগড়াছড়িতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য আটক অসুস্থ কলেজছাত্রীর চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া

রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী

Reporter Name

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি।।
পুরোনো বছরের সকল হতাশা, দুঃখ ও গ্লানি ভুলে নতুন আশা, আনন্দ ও উদ্দীপনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করেছে পার্বত্য রাঙ্গামাটির মানুষ। বর্ণাঢ্য শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী পান্তা ভাত উৎসবের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয় বাংলা বর্ষবরণ।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে রাঙ্গামাটির মাঝিরবস্তি ও তবলছড়ি এলাকায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন পরিষদের উদ্যোগে ৩৪তম নববর্ষ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় দিনব্যাপী এ আয়োজন।

শোভাযাত্রা শেষে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পান্তা ভাত উৎসবের মধ্য দিয়ে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নেয় উপস্থিত সকলেই। আয়োজকরা জানান, এ আয়োজন পার্বত্য অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক।

৩৪তম নববর্ষ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত ঐতিহ্য, যা আমাদের ঐক্য ও সংস্কৃতিকে আরও শক্তিশালী করে।

শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙ্গামাটি পার্বত্য জেলার সাধারণ সম্পাদক ও বর্ষবরণ উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মামুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক ও উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক আবু শাদাৎ মোঃ সায়েম, জেলা পরিষদ সদস্য মোঃ হাবীব আজম এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা সভাপতি শিক্ষক অরুপ কুমার মুৎসুদ্দী।

সকাল সাড়ে ৯টায় তবলছড়ি মিনিস্ট্রি ক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পান্তা ভাত, ভর্তা ও স্থানীয় খাবার উপভোগ করেন এবং একে অপরের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। দিনব্যাপী এ আয়োজন পার্বত্য রাঙ্গামাটিতে সম্প্রীতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক বন্ধনের এক অনন্য উদাহরণ হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *