সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

রাঙ্গামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় রাঙ্গামাটির কলেজ গেইট সংলগ্ন একটি হোটেলে উদযাপিত হয়।
দৈনিক সবুজ বাংলার রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার আল হক, রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল আলম, বৈশাখী টিভির রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, দৈনিক গণকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মূখ্য সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, সিএইচটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মেহেদী ইমাম, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আহমেদ আশিকুর রায়হান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ রুস্তম রায়হান ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহেল রানা, সহ-অর্থ সম্পাদক মিজানুল ইসলাম, দপ্তর সম্পাদক আহমদ বিলাল খান এবং কার্যকরী সদস্য অহিদুল ইসলাম অভি।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সুধীজন ও পত্রিকার পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দৈনিক সবুজ বাংলা প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল, নৈতিক ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *