শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি; রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন জেলা কমিটি ঘোষণা

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী রাঙ্গামাটি:

রাঙ্গামাটিতে ছাত্রদল জেলা নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাঙামাটি জেলা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বনরূপা-কাঠালতলী আশপাশে আশপাশে এলাকায় ১৪৪ধারা জারি করেছে রাঙ্গামাটি  জেলা প্রশাসন।

সোমবার (৪ মে) বিকালে ১৪৪ ধারা জারি করা হয়। ছাত্রদল সুত্রে জানাযায়, দীর্ঘ আট বছর পর গত শনিবার (২ মে) মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদল রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে। এর পরদিন রোববার (৩মে) সকাল থেকেই কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামে পদবঞ্চিত নেতাকর্মীরা। দুপুরে তারা শহরের দলীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে প্রায় দুই  ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরিস্থিতির অবনতি রোধে জেলা ম্যাজিস্ট্রেট বনরূপা-কাঠালতলী আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন প্রশাসন।

এবিষয়ে, রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মাইকিং করে ১৪৪ ধারার বিষয়টি সবাইকে জানানো হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ বলেন, দীর্ঘদিন পর কমিটি ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে প্রতিযোগিতা ছিল, তবে কোনো ধরনের গ্রুপিং নেই। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ ঘটনায় দুইজন আহত হয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *