মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন

রাঙ্গামাটির দূর্গম কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহারে ভোট সরঞ্জাম পাঠানো শুরু

ওমর ফারুক, বাঘাইছড়ি প্রতিনিধি।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও আশপাশের দুর্গম ৬টি ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে।

সোমবার সকাল ১১টায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপোর্ট থেকে বিমানবাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করে এসব কেন্দ্রের জন্য সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান বিষয়টি নিশ্চিত করেছেন।

দূর্গম কেন্দ্রে ভোটগ্রহণের জন্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে নিম্নলিখিত কেন্দ্রগুলোতে: দোজর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়াল দাহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইসুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

২৯৯ নং রাঙ্গামাটির সংসদীয় আসনে এবার সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঘাইছড়ি উপজেলার মোট ভোটার সংখ্যা ৮১ হাজার ৩৪৪ জন। পাহাড়ি এলাকায় আঞ্চলিক দলের কোনো প্রার্থী না থাকলেও জেএসএস-এর দুটি শাখা ও ইউপিডিএফ-এর একাংশ বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী দিপেন দেওয়ানকে সমর্থন দিয়েছে। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে ইউপিডিএফ মূল দল সমর্থন দিয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সেনাবাহিনীর পাশাপাশি বিজিবির ১৩টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। এছাড়া সাতটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *