রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ থানচিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএফের এক সদস্য আটক বান্দরবান বাসস্টেশন এলাকা থেকে ১০ লিটার চোরাই মদসহ নারী আটক বান্দরবানে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসজুড়ে কর্মসূচি পালনে সাংবাদিকদের সাথে জামাত ইসলামির মতবিনিময় সভা বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বিহার কমিটির অভিষেক ও শপথ গ্রহন বাঘাইছড়িতে ৩৩ কেবি বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, আহত ২ রাঙ্গুনিয়ার রূপনগরে অপরাধ দমনের দাবিতে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা জালালাবাদে পরিত্যক্ত অবস্থায় রান্নার সরঞ্জাম উদ্ধার, মালিকানা নিয়ে ধোঁয়াশা বরকলে অভিযান চালিয়ে ১১০ কেজি চায়না রসুন ও ৪১ ঘনফুট সেগুন গোল কাঠ জব্দ মাটিরাঙ্গায় মানবাধিকার কর্মীকে মারধরের অভিযোগ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগের পরও প্রতিকারের অপেক্ষায় পরিবার দুর্গম ধনপাতা ছড়ায় বিজিবির জনসচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মহালছড়িতে এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত ঈদগাঁওতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা বিতরণ আলীকদম উপজেলায় দিনব্যাপী কর্মসূচিতে আর্থিক অনুদান ও চারা বিতরণ করলেন সাচিং প্রু জেরী দূর্গম ও পশ্চাৎপদ এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে: দীপেন দেওয়ান এমপি

রাঙ্গুনিয়ার রূপনগরে অপরাধ দমনের দাবিতে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের রূপনগর এলাকায় বিদ্যুতের তার, অটোরিকশা ও অটোরিকশার ব্যাটারি চুরি, গরু চুরি, ছিনতাই এবং চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, একদল উঠতি বয়সী যুবক সংঘবদ্ধ হয়ে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এ পরিস্থিতির প্রতিবাদে গত বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

রূপনগর সমাজের সর্দার আবু তাহেরের সভাপতিত্বে এবং এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কোরবান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা আখতার হোসেন মিয়াজী, দক্ষিণ রাঙ্গুনিয়া ওলামা দলের আহ্বায়ক মাওলানা রফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছের, সরফভাটা ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের সভাপতি দিদার হোসেন বিপ্লব, সরফভাটা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন তালুকদার, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, রূপনগর সমাজের সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ মফিজ, বিএনপি নেতা নুরুল হক ও নুর মোহাম্মদ, সমাজসেবী মো. জালাল, মো. সেলিম, ফজল আহমদ এবং প্রবাসী নুরুল আলম।

এ সময় বাবু, নয়ন, তানজু, মহিউদ্দিন, সেকান্দর, সাকিবসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি এলাকায় সংঘবদ্ধ একটি কিশোর গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তাদের কর্মকাণ্ডে কৃষক, শ্রমিক, প্রবাসী ও চাকরিজীবীসহ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা আরও অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় সম্প্রতি প্রবাসী এমদাদুল ইসলাম, মো. হারুন ও মো. ইউছুফকে মারধরের ঘটনা ঘটেছে।

বক্তারা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী এবং পুলিশ প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *