মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন

রাজবিলায় জামায়াতের দুই নেতা বিএনপিতে যোগদান

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদকসহ দুইজন বিএনপিতে যোগদান করেছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ নং বান্দরবান আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরীর পক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে তারা বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

বিএনপিতে যোগদানকারীরা হলেন— রাজবিলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম এবং সদস্য মো. মনির হোসেন।

যোগদানকালে তারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ধানের শীষ প্রতীকের প্রতি জনসমর্থন বিবেচনায় নিয়ে তারা বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাবু হরিশচন্দ্র তঞ্চঙ্গ্যা, রাজবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি উখ্যাইমং মারমা, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম সর্দার, ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য বাদশা আলমগীর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পুথোয়াইউ মারমা, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন খাঁ, যুবদলের সাধারণ সম্পাদক অংথোয়াইচিং মারমা এবং ইউপি সদস্য ময়ংয়োউ মারমা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের নুরুল আলম পলাশ, আব্দুল হাই, যুবদলের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি জালাল তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, কৃষকদলের সভাপতি নাছির উদ্দিন, শ্রমিকদলের সভাপতি মো. হোসেন হাওলাদারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *