বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

রাজস্থলীতে আস্থা ইয়ুথ গ্রুপের সমন্বয় সভা অনুষ্ঠিত 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাজস্থলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকার আস্থা ইয়ুথ গ্রুপের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকালে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের উথিনসিন হেডম্যানের কার্যালয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আস্থা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক সুজেল তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় এবং উপ আহ্বায়ক হাবীবুল্লাহ মিসবাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আস্থা প্রকল্পের ম্যানেজার রিতা চাকমা, উপজেলা ফিল্ড অফিসার টোকেন চাকমা।
সভায় বক্তারা সরকারি বেসরকারি বিভিন্ন প্লাটফর্মে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়াও ইয়ুথ গ্রুপের সদস্যরা তাদের বিগতদিনের কার্যক্রমের পর্যালোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সকল যুব সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। এতে রাজস্থলী আস্থা ইয়ুথ গ্রুপের সকল সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *