মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

রাজস্থলীতে পোস্টাল ব্যালটে ভোটদানের নিবন্ধন প্রক্রিয়া প্রদর্শন ও অবহিতকরণ সভা 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে পোস্টাল ব্যালটে ভোটদানের নিবন্ধন প্রক্রিয়া প্রদর্শন ও অবহিতকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং যারা নির্বাচনের সময় নিজ ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের নিয়মাবলী ও নিবন্ধন প্রক্রিয়া বিস্তারিতভাবে প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু এবং প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বক্তারা বলেন, পোস্টাল ব্যালট প্রক্রিয়ার মাধ্যমে কর্মস্থলে থেকেও ভোটাররা তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন। এই প্রক্রিয়াটি সহজতর করতে এবং সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অত্যন্ত সহায়ক। এছাড়াও সভায় নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গ কীভাবে সময়মতো পোস্টাল ব্যালটের জন্য আবেদন করবেন এবং ভোট প্রদান করবেন, সে বিষয়ে হাতে-কলমে ধারণা প্রদান করা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মীদের এই প্রক্রিয়া সম্পর্কে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *