মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন

রাজস্থলীতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা-এ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনকে কেন্দ্র করে গত ১১ ফেব্রুয়ারি থেকে উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তিনটি ইউনিয়নের মোট ১২টি ভোটকেন্দ্রে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করেন।

ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সেনাবাহিনীর কাপ্তাই জোন (রণজয়ী–৩৮)-এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান জিয়া জানান, রাজস্থলীর সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করেছে।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, রাজস্থলীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করছে। তিনি এ কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সরেজমিনে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির ফলে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর তৎপরতা ছিল উল্লেখযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *