রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক সংকট বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪

রামগড়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন মঙ্গলবার (৩ মার্চ) রামগড় উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সকালে তিনি রামগড় পৌরসভা কার্যালয়ে পৌঁছে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। পরে সফরসূচি অনুযায়ী উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।

মতবিনিময় সভা রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আনোয়ার সাদাতের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।

সভায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার এবি এম মোজাম্মেল হোসেন, রামগড় ব্যাটালিয়ন (৪৩) বিজিবির উপ-পরিচালক এ্যাডি মো. শামসুল হক, কৃষি কর্মকর্তা সুমন মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হ্যাপী চাকমা, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজির আলম ও রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম স্থানীয় সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রমের সংক্ষিপ্ত সার্বিক চিত্র উপস্থাপন করেন। সভায় সরকারি দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *