শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু

রামুতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

সোয়েব সাঈদ, রামু প্রতিনিধি।।

কক্সবাজারের রামুতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনের কাছে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ফরিদ (৪৫)। তিনি জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া গ্রামের মৃত মো. কালুর ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘আর্মি ফরিদ’ নামে পরিচিত ছিলেন। প্রায় তিন বছর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মো. ফরিদকে স্থানীয় লোকজন উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক প্রয়োজনে টাকা উত্তোলনের জন্য তিনি রামুতে একটি এটিএম বুথে গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন।

রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত যানবাহনটি শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয় এলাকাবাসী মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *