মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

লংগদুতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মো গোলামুর রহমান,লংগদু প্রতিনিধি।।
0-0x0-0-0#

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
 মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির লংগদুতে দিন ব্যাপী নানা কর্ম সূচির আয়োজন করা হয়েছে। এছাড়াও মেলার আয়োজন করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর)  সকাল ৯টায় লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে লংগদু উপজেলা মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা  এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
এসময় লংগদু থানা পুলিশ, আনসার,সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন।
লংগদু উপজেলা নির্বাহী  কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে   কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এসময় বাঘাছড়ি সার্কেল সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাছান,  থানার ওসি মোঃ জাকারিয়া সহ বীর  মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে এদিন সকালে সূর্যদয়ের সাথে সাথে উপজেলার অস্থায়ী স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন,  উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *