সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

লংগদুতে ৩৭ বিজিবির বিশেষ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মো গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি ২০২৬) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—গুলশাখালী ইউনিয়নের রুপনগর এলাকায় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে গাঁজা পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি-এর নির্দেশনায় বিজিবির একটি টহল দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিজিবি টহল দল গাঁজাসহ মো. আব্দুল মালেক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত মাদকসহ আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লংগদু থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বিজিবি কর্তৃপক্ষ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি শুধু সীমান্ত পাহারা নয়, সাধারণ জনগণের সঙ্গে সমন্বিতভাবেও কাজ করে যাচ্ছে। এ সময় মাদক চোরাচালান বা যেকোনো অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে তা দ্রুত বিজিবিকে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *