মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

লক্ষ্মীছড়িতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

খাগড়ছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী এ আয়োজনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এসময় মহামান্য রাষ্ট্রপতির পক্ষে সালাম ও রাষ্ট্রীয় অভিভাদন গ্রহণ করেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউছার হামিদ। এসময় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন। পরে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে চলে ডিসপ্লে প্রদর্শন।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় উপজেলা পরিষদ মিলনায়তনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ, লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ এবং সব শেষ সন্ধায় আয়োজন করা হয় স্থানীয় শিল্পীদের পরিবেশনয় সংগিত ও নৃত্য।

এদিকে উপজেলা বিএনপি বিএনপির সভাপতি মোঃ ফোরকান হাওলাদারের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে পুষ্পস্তবক  অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও  বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শহদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *