শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

লামায় ধানের শীষের প্রচারণায় বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী লামা উপজেলায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী লামা পৌরসভা ও উপজেলার রুপসীপাড়া এবং লামা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা, গণসংযোগ ও বাজার সভার মাধ্যমে তিনি দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। প্রচারণায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

এদিন রুপসীপাড়া ইউনিয়নের হৃদয় মাস্টার পাড়া, স্বপ্ন কানন বিদ্যাপীঠ মাঠ, রুপসীপাড়া বাজার, দরদরী বড়–য়াপাড়া, লামা সদর ইউনিয়নের বলিয়ারচর, পৌরসভা এলাকার লামামুখ বাজার, মেরাখোলা, লাইনঝিরি ও নয়াপাড়ায় পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার উপজেলার সরই ও গজালিয়া ইউনিয়নের দুর্গম এলাকাতেও বিএনপি প্রার্থী প্রচারণা চালান।

পথসভায় সাচিং প্রু জেরী বলেন, দুর্গম পাহাড়ি জনপদ দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতের উন্নয়নে উদ্যোগ নেওয়ার পাশাপাশি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করবেন।

প্রচারণায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, লামা উপজেলায় অন্যান্য প্রার্থীদের মধ্যে এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সীমিত প্রচারণা লক্ষ্য করা গেছে। জাতীয় পার্টির প্রার্থীর দৃশ্যমান প্রচারণা চোখে পড়েনি।

লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৪২টি কেন্দ্রে মোট ৮৮ হাজার ৮২৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানান, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *