শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এলএসটিডি প্রকল্পের আওতায় আধুনিক ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ: রিসোর্ট ব্যবস্থাপকসহ দুজন গ্রেপ্তার

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলায় এক নারী পর্যটককে শ্লীলতাহানি, ভিডিও ধারণ এবং স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি রিসোর্টের ব্যবস্থাপকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মাতামুহুরী রিভার সাইড রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ (২৫) এবং তাঁর সহযোগী মো. হৃদয় (২৮)। এর আগে রোববার (২৮ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অভিযোগে উল্লেখিত স্বর্ণালংকার এবং ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৫ জুন তিনজন পর্যটক মাতামুহুরী নদীতে নৌভ্রমণে বের হন। যাত্রাপথে একজন নারী পর্যটক অসুস্থ বোধ করলে বিশ্রামের জন্য তারা মানিকপুর এলাকার মাতামুহুরী রিভার সাইড রিসোর্টে যান। অভিযোগ অনুযায়ী, রিসোর্টের একটি কক্ষে প্রবেশের পর ব্যবস্থাপক ও তাঁর সহযোগী বাইরে থেকে দরজা আটকে দেন। পরে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তারা কক্ষে প্রবেশ করে পর্যটকদের ব্যবহৃত মুঠোফোন নিয়ে নেন।

ভুক্তভোগীদের অভিযোগ, রিসোর্টের ভেতরে নারী পর্যটককে শ্লীলতাহানি করা হয় এবং ঘটনাটি ভিডিও ধারণ করা হয়। একই সঙ্গে তাঁর কানের স্বর্ণের দুল, ব্যাগে থাকা ৪৮ হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্টে থাকা এক হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেওয়া হয় এবং জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পর্যটকদের একজন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে লামা থানায় মামলা দায়ের করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইসার হামিদ বলেন, মামলার এজাহারভুক্ত তিন আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে। এ ছাড়া মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *