সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান নানিয়ারচরে সীরাতুন্নবী মাহফিল করেছে জামায়াত ইয়াবা ঠেকাতে কক্সবাজার-বান্দরবানে এআই ক্যামেরার প্রস্তাব মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে ওয়াদুদ ভূইয়া এম.পি’র শোক প্রকাশ মহালছড়িতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান নিয়ে প্রশ্ন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি: বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন: সরকারকে পিসিএনপির অভিনন্দন ১৪ সেপ্টেম্বর ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’ খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে পিসিএনপির অভিনন্দন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বাঘাইছড়িতে দুই দোকানিকে জরিমানা

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

Reporter Name

নিজস্ব প্রতিনিধি::

আগামীকাল ১লা মে ২০২৬ শুভ বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও মৈত্রীময় অভিনন্দন জানিয়েছেন।

আজ ৩০ এপ্রিল ২০২৬ খ্রি. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান এর পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, গৌতম বুদ্ধ ছিলেন অহিংস, সাম্য ও মৈত্রীর মূর্ত প্রতীক। তিনি মানবতার কল্যাণে শান্তির যে অমিয় ধারা প্রবাহিত করেছিলেন, তা আজও অশান্ত ও অন্ধকার বিশ্বে আলোর পথ দেখায়। বুদ্ধের প্রদর্শিত করুণা, মৈত্রী ও ত্যাগের আদর্শ ধারণ করে আমরা একটি বৈষম্যহীন, সমৃদ্ধশালী ও শান্তিময় সমাজ গড়ে তুলতে পারি।

মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, আবহমানকাল ধরে এদেশে সকল ধর্মের মানুষ পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সাথে মিলেমিশে বসবাস করে আসছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি, গভীর ধর্মীয় ঐতিহ্য এবং পাহাড়ের মানুষের শান্তিপ্রিয় জীবনবোধ আমাদের জাতীয় ঐক্যের এক অবিচ্ছেদ্য অংশ।

মন্ত্রী মহামতি গৌতম বুদ্ধের মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে সকলকে দেশ ও জাতির কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ- এই মূলমন্ত্রকে ধারণ করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ থেকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি মহান স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে একটি আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরিশেষে, মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র দিনে দেশের সকল নাগরিকের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *