শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারের খাবার বিতরণ করেছেন ইউএনও আশ্রয় কেন্দ্রে আশ্রিত পরিবারের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ বন্যাকবলিত কুহালংয়ের দুর্গম এলাকায় ৫৩ পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ মহালছড়িতে বিভিন্ন গ্রামীন সড়ক ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত; জরুরী ব্যবস্থা গ্রহণের আকুতী স্থানীয় বাসিন্দারদের লামা-আলীকদম দুই উপজেলায় বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ঈদগাঁও-জালালাবাদের ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ বরকলে ভারতে পাচারের সময় ২.১ টন ইউরিয়া সার জব্দ বন্যাকবলিত বাঘাইছড়িতে বিএনপি নেতাদের পরিদর্শন, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অতিবর্ষণে রাঙামাটিতে আশ্রয়কেন্দ্রে ৪ হাজারের বেশি মানুষ, পাহাড় ধস ৯৭ স্থানে সাজেক থেকে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় ফিরছেন ৪২১ পর্যটক কর্ণফুলী নদীতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বান্দরবানে ঝুঁকিপূর্ণ ভবন থেকে ১৪০ বন্যাদুর্গতকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর রাঙ্গুনিয়ায় থানা পরিদর্শনে চট্টগ্রাম এসপি, আইন-শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তা ঈদগাঁওয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিভিন্ন ব্যক্তি-সংগঠনের ত্রাণ সহায়তা

সাজেক থেকে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় ফিরছেন ৪২১ পর্যটক

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি।।
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা সাজেকুবাঘাইহাট ও খাগড়াছড়ি সড়কের নিম্নাঞ্চলে পানি কমে যাওয়ায় সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটের মাধ্যমে খাগড়াছড়ির উদ্দেশে ফিরিয়ে আনা শুরু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত এসব পর্যটক বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন। তাঁদের বহনে ছোট-বড় মিলিয়ে মোট ১০১টি যানবাহন ব্যবহার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খাগড়াছড়ি অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পরিস্থিতির উন্নতি এবং সড়কের নিম্নাঞ্চলের পানি নেমে যাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটের মাধ্যমে তাঁদের গন্তব্যে ফেরার ব্যবস্থা করা হয়।

সূত্রটি আরও জানায়, পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর বর্তমানে সাজেক পর্যটন এলাকায় আর কোনো পর্যটক অবস্থান করছেন না।

ফিরে আসা কয়েকজন পর্যটক প্রতিকূল পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতার প্রশংসা করেন। তাঁদের ভাষ্য, সময়োপযোগী তদারকি ও সমন্বিত ব্যবস্থাপনার কারণে তারা নিরাপদে খাগড়াছড়ির পথে ফিরতে পেরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *