রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন

সেনা জোনের অভিযানে আলীকদমে বিপুল সেগুন কাঠ জব্দ

মো: জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।

পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আলীকদমে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) আলীকদম সেনা জোনের আওতাধীন কানামেম্বার ঘাট আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ঠাকুর ঝিড়ি এলাকায় অবৈধ কাঠ পাচারবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৪৫০ ঘনফুট সেগুন ও গামারী কাঠ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ একটি পাচারকারী চক্র দুর্গম এলাকা ব্যবহার করে কাঠ পাচারের চেষ্টা করছিল।

উদ্ধারকৃত কাঠ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম উপজেলা সদরের তৈন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আলীকদম সেনা জোন জানায়, অবৈধ কাঠ পাচারসহ পরিবেশ ও রাষ্ট্রবিরোধী সব ধরনের অপরাধ দমনে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *