শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

সৌদিতে রৌপ্য পদক জয়ী খই খই সাইকে সংবর্ধনা দিলো গ্রামবাসী 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসে বাংলাদেশের হয়ে যৌথভাবে রৌপ্য পদক জয় করে দেশের মুখ উজ্জ্বল করা রাজস্থলী উপজেলার কৃতি সন্তান খই খই সাই মারমাকে সংবর্ধনা দিয়েছেন গ্রামবাসী।
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের চুশাকপাড়া গ্রামবাসীর উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুশাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ও সংবর্ধনা আয়োজক কমিটির সভাপতি উনুমং মারমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি এই খেলোয়াড়কে আশীর্বাদ ও সম্মাননা প্রদান করেন চুশাকপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ কিত্তিমা মহাথের।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গম পাহাড়ের মেয়ে খই খই সাই মারমা কেবল রাজস্থলীর নয় বরং পুরো বাংলাদেশের গর্ব। আন্তর্জাতিক অঙ্গনে তার এই সাফল্য পাহাড়ি জনপদের তরুণ এই ক্রীড়াবিদদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। অতিথিবৃন্দ এবং এলাকাবাসী তার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে অলিম্পিকের মতো বড় আসরে তার সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত হয়ে তাদের প্রিয় খেলোয়াড়কে উষ্ণ অভিনন্দন জানান। সংবর্ধনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *