November 23, 2026, 8:15 am
শিরোনাম :
বরকলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত, শুমারীর লক্ষ্যমাত্রা প্রায় ১২ হাজার পরিবার মহালছড়ি জোনের পক্ষ থেকে মাইসছড়ি বলিপাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী; প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নীরবে অসহায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা; খাগড়াছড়ি পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শণ প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়, রাঙামাটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বাঙ্গালহালিয়াতে শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে মহতী ধর্মসভা অনুষ্ঠিত খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা

শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজার জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। আজ সকালে বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির শিক্ষক প্রতিনিধি মোঃ রেজাউল করিম। ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক হাবিবুল্লাহ খালেদের সঞ্চালনায় এতে দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনায় অংশ নেন ইংরেজি বিভাগের অপর সহকারী শিক্ষক দেলোয়ার হোছাইন সাঈদী ও সহকারি শিক্ষক মোজাম্মেল হক। পবিত্র না’তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা আবু বক্কর। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ সভায় শিক্ষার্থীরা ইসলামী সংগীত পরিবেশন করে। সুবিধাজনক সময়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে এতে ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে মান্যবর প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের অসুস্থ স্বামী আলহাজ্ব গফুর আহমদ, সিনিয়র শিক্ষিকা পূর্নাম পাল, সহকারি শিক্ষক আব্দুল খালেক মিশু ও অসুস্থ শিক্ষার্থীদের জন্য দোয়া ও আর্শিবাদ কামনা করা হয়।

সভাপতি তার বক্তব্যে জাতীয় দিবসের কর্মসূচি সফল করায় সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নুরুল কবির, এস, এম তারেকুল হাসান (তারিক), নুরুল হুদা, নুরুল আবছার, ফাতেমা বেগম, জসীম উদ্দীন, রাশেদা কাউছার, নুসরাত সুলতানা, মোহাম্মদ আলম, রুহুল আমিন, মোঃ রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন, অশ্রু রায়, ইফফাত সানিয়া, জয়নাল আবেদীন, এম, শামসুল আলম, আনিসুর রহমানসহ সকল কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা