November 23, 2026, 2:28 am
শিরোনাম :
বরকলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত, শুমারীর লক্ষ্যমাত্রা প্রায় ১২ হাজার পরিবার মহালছড়ি জোনের পক্ষ থেকে মাইসছড়ি বলিপাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী; প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নীরবে অসহায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা; খাগড়াছড়ি পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শণ প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়, রাঙামাটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বাঙ্গালহালিয়াতে শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে মহতী ধর্মসভা অনুষ্ঠিত খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা

মানিকছড়িতে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন বৃদ্ধ দম্পতির

Reporter Name

অংগ্য মারমা, মানিকছড়ি।।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ফকিরনালা গ্রামে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ মাটির ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ থুঅং মারমা (৭১) ও তাঁর স্ত্রী উচাইঞো মারমা। বয়সের ভারে ন্যুব্জ এই দম্পতি চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, থুঅং মারমার চার সন্তান থাকলেও তাঁরা পৃথক সংসার নিয়ে বসবাস করছেন। ফলে বৃদ্ধ বয়সে এই দম্পতির নিয়মিত দেখভাল করার মতো কেউ নেই। নিজেদের কোনো স্থায়ী আয়ের উৎস না থাকায় তাঁদের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠেছে।

দম্পতির বসবাসের মাটির ঘরটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি কিংবা ঝড়ো বাতাসে ঘরটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

উপজেলা মারমা যুব ঐক্য পরিষদের সভাপতি উষাজাই মারমা ও মারমা ঐক্য পরিষদের নেতা মংমং বলেন, থুঅং মারমার জরাজীর্ণ মাটির ঘরটি যেকোনো সময় ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। অসহায় এই দম্পতির নিরাপদ বসবাস নিশ্চিত করতে তাঁরা সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে বৃদ্ধ এই দম্পতির জন্য একটি নিরাপদ আবাসনের ব্যবস্থা করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা