শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮বিজিবি জোন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলায় ১৪০টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য (চাউল) বিতরণ নানিয়ারচরে গ্রামীন এলাকায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন আশিকার দুর্গাপূজায় নিরাপত্তায় নাইক্ষ্যংছড়িতে ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু দুর্গাপূজায় ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এসআরবি-১৫ দুর্গাপূজার নিরাপত্তায় দীঘিনালায় বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন ৩ প্লাটুন খাগড়াছড়িতে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা দুর্গম ধূপপানি পাড়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘ধূপপানি শিশুকানন সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি, খাগড়াছড়ি সেক্টরে মোতায়েন ৬ প্লাটুন মধ্যরাতে রাঙ্গুনিয়া রেঞ্জারের অভিযানে সেগুন কাঠবোঝাই গাড়ি আটক দুর্গোৎসব উপলক্ষে ৬ দিনের জন্য স্থগিত সাজেক সড়ক অবরোধ গুইমারায় প্রেসক্লাবের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়, সাংবাদিকদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস অবশেষে লামায় হতে নিখোঁজ চার দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার তিন শিক্ষার্থী নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তায় ইয়াবা ৯৯ হাজার ৬৪০ পিস; যার মূল্য প্রায় ৩ কোটি টাকা লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকোকার্ডিওগ্রাফি সেবা, হৃদ্‌রোগ নির্ণয়ে বাড়তি সুবিধা

বান্দরবান-৩০০ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৫টার মধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনির কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম, নির্বাচন কর্মকর্তা মো. আবদুল শুক্কুর, স্থানীয় সাংবাদিকরা এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা।

রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি এ সময় প্রার্থীদের নির্বাচনী আইন মেনে চলার আহ্বান জানান এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণের কথা জানান। তিনি নির্বাচন পরিচালনায় প্রার্থীদের সহযোগিতাও কামনা করেন।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, বিএনপি থেকে সাচিং প্রু জেরী, এনসিপি থেকে আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দিন, জামায়াত ইসলামী থেকে অ্যাডভোকেট আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (কাদের) থেকে আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রসঙ্গত, বান্দরবান জেলার ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে গঠিত বান্দরবান-৩০০ সংসদীয় আসন। এ আসনে বাঙালিসহ ১২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

জেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৬৭ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৬টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *